পাউবোর জমিতে পার্কিং নির্মাণ বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী এ্যানি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৯ March ২০২৬, ০৮:১৯ PM | পঠিত: ১৪ বার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর জমি দখল করে বোর্ড ক্লাবের পার্কিং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় পাউবোর দখল হওয়া জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মন্ত্রী এ্যানি বলেন, ‘বোর্ড ক্লাব তাদের নিজস্ব যতটুকু জায়গা রয়েছে, ততটুকুই ব্যবহার করবে। পাউবোর জমিতে কোনো ধরনের কাজ করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘ঈদের পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে—পানি মন্ত্রণালয়ের জমি তারা ব্যবহার করতে পারবে কি না। তবে আইনগতভাবে পাউবোর জমি ব্যবহারের কোনো এখতিয়ার তাদের নেই।’
বর্তমানে চলমান সব নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, ঈদের পর সারা দেশে দখলকৃত সরকারি জমি উদ্ধারে সরকার অভিযান চালাবে বলেও জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।