পচা কলা ও ছোট ডিম বিতরণ: নেছারাবাদের স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুর-এর নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচির শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কলা ও নির্ধারিত ওজনের চেয়ে ছোট ডিম বিতরণকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, নেছারাবাদ উপজেলা-এর ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের অর্থায়নে একটি বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন সংস্থা’ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ৬০ গ্রাম সেদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ৪০-৪২ গ্রাম ওজনের ছোট ডিম সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সোমবার দুধ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে বনরুটি ও কলা। এর মধ্যে বেশিরভাগ কলাই ছিল পচা, আধা পাকা কিংবা কালো দাগযুক্ত।
দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দাস বলেন, “খাদ্যতালিকায় দুধ থাকলেও তা সরবরাহ করা হয়নি। পরিবর্তে কলা দেওয়া হয়েছে, যা অনেকটাই নিম্নমানের।”
অন্যদিকে, কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি মো. ওয়াসিফ জানান, এত বড় পরিসরে কার্যক্রম চালু করতে গিয়ে শুরুতে কিছু সমস্যা হয়েছে। দূর থেকে খাদ্য পরিবহনের কারণে এই ত্রুটি দেখা দিয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমদ বলেন, খাদ্যতালিকা অনুযায়ী সরবরাহে সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুরুতেই এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি
