ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর টানা ১১ ঘণ্টা অফিস

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ১০:১৭ PM | পঠিত: ৩৩ বার

নিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী টানা ১১ ঘণ্টা অফিস করলেন।  দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্ব পাচ্ছে। আর সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী। এবং প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন তিনি।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ মঙ্গলবার ছিল প্রথম কর্মদিবস। আর প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

তিনি আরো জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেসসচিব বলেন, দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ— সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।  সূত্র : বাসস

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।