ইমাম–পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৪ March ২০২৬, ১২:১১ PM | পঠিত: ৪৬ বার

নিজস্ব প্রতিবেদক :
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে দেশের বিভিন্ন উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারের এই উদ্যোগের আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ছাড়াও মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ধর্মীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা মাসিক সম্মানী পাবেন। ঘোষিত নীতিমালা অনুযায়ী—
মসজিদ: ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।
মন্দির: পুরোহিত ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার টাকা।
বৌদ্ধবিহার: অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা।
গির্জা: যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা।
এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ইমাম ও সংশ্লিষ্টদের এক হাজার টাকা এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট ধর্মীয় প্রধানদের দুই হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ঈদুল ফিতরের আগেই একটি পাইলট কর্মসূচি চালু করা হবে। এতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ এবং প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জা নির্বাচন করা হয়েছে।
চলতি অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয় হবে। নির্বাচিত ব্যক্তিদের কাছে আগামী ১৫ মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সরকারি সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও অন্যান্য উপাসনালয় এই সুবিধার আওতায় আনা হবে। পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিবছর প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা বাজেট প্রয়োজন হবে এবং ২০২৬–২৭ থেকে ২০২৯–৩০ অর্থবছর পর্যন্ত চার ধাপে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এ কর্মসূচির পাশাপাশি ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। তাদের সামাজিক মর্যাদা ও কর্মনিরাপত্তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় একটি স্থায়ী নীতিমালা তৈরির কাজও শুরু

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।