জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াচ্ছে বিপিসি
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের সংকট ও লুকোচুরি কমাতে ফিলিং স্টেশনগুলোকে ডিপো থেকে দৈনিক পাওয়া তেলের হিসাব প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে শুক্রবার জারি করা নির্দেশনাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
বিপিসির কর্মকর্তারা জানালেন, এটি শুধু সংস্থার অভ্যন্তরীণ নির্দেশনা। নির্দেশনায় বলা হয়েছে, ডিপো থেকে তেল সংগ্রহের সময়কাল সকাল ৭টা থেকে বিকাল ৩টা নির্ধারণ করা হলো। এছাড়া ফিলিং স্টেশনে বোর্ডে তেলের নাম, গত বছরের মার্চ ও চলতি মার্চ মাসে প্রাপ্ত তেলের গড় তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
২৮ মার্চ দুপুর ১২টা থেকে নতুন নিয়ম কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
