যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ট্রাম্পকে কড়া জবাব দিল ইরান

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৪:০৩ PM | পঠিত: ৪৩ বার

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে নিজের সঙ্গেই আলোচনা করছেন, ইরানের সঙ্গে নয়।
বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। জুলফাগারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে তিরস্কার করে বলেন, “আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?”
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন স্বীকার না করবে যে আঞ্চলিক স্থিতিশীলতায় ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ, ততক্ষণ যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কিংবা যুদ্ধ-পূর্ব জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে না।
এদিকে চলমান উত্তেজনা নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ দফা শর্ত দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এসব শর্তের মধ্যে রয়েছে—হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান।
অন্যদিকে, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে আগ্রহী এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে ইরানের সাম্প্রতিক বক্তব্যে সেই দাবি সরাসরি নাকচ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।