মির্জা আব্বাসের সুস্থতা কামনায় মোহামেডানের দোয়া মাহফিল, উপস্থিত তামিম
নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা কামনায় রাজধানীর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “তার সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। এক-দুইবার দেখা হয়েছে। তবে আমি জানি, তিনি ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন এবং মোহামেডানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।”
তিনি আরও বলেন, “তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব দোয়া মাহফিলের আয়োজন করেছে—আমার কাছে মনে হয়েছে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।”
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তামিম বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবাই চান তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা শুনেছি তার অবস্থা আগের চেয়ে ভালো। আমাদের সবার দোয়া তার সঙ্গে রয়েছে।”
এসময় মোহামেডানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তামিম বলেন, “আমি তো মোহামেডানের সঙ্গে জড়িত আছি। যদি ক্লাব মনে করে আমাকে নিয়ে কাজ করলে উপকার হবে, তারা ডাকলেই আমি চলে আসব।”
