মক্কা বিজয়ের দিন আজ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১০ March ২০২৬, ০৮:৩০ PM | পঠিত: ১০ বার

ডেস্ক রিপোর্ট :
২০ রমজান, ১৪৪৭ হিজরি  ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে নবীজি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অষ্টম বছরে ১০ হাজার মুসলিম সৈন্যের একটি বাহিনী নিয়ে মক্কা বিজয় করেছিলেন। এটি শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসেও এক অনন্য ঘটনা হিসেবে পরিচিত।
মক্কা বিজয়ের পটভূমি
মক্কা বিজয়ের মূল কারণ ছিল কুরাইশরা হুদায়বিয়ার চুক্তি ভঙ্গ করে খোযায়া গোত্রের উপর রাতের অন্ধকারে হামলা চালানো। নবীজি সাহাবিদের নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং মাররুজ-জহরান এলাকায় পৌঁছে রাতের বেলা আগুন জ্বালানোর নির্দেশ দেন, যা আশেপাশের অঞ্চলকে আলোকিত করেছিল।
বিজয়ের মুহূর্ত
নবীজি মক্কায় প্রবেশের পর প্রথমে কাবা ঘরের দিকে যান। সাহাবিরা তাঁকে ঘিরে রাখে। কাবায় প্রবেশ করে তিনি ৩৬০টি মূর্তি ভেঙে ফেলে এবং কোরআনের এই আয়াত পাঠ করেন:
“وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا”
অর্থ: বলুন! সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। (সুরা বনী ইসরাইল: ৮)
নবীজি কাবার ভিতরে নামাজ আদায় করেন এবং বের হয়ে কুরাইশদের উদ্দেশ্যে বলেন:
“আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। তোমরা মুক্ত-স্বাধীন।”
বিজয়ের তাৎপর্য
মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে শক্তিশালী করেন। এই বিজয় কেবল মক্কার জন্য নয়, বরং বিশ্ববাসীর হেদায়াতের কেন্দ্রস্থল কাবাকে কাফেরদের দখল থেকে মুক্ত করেছিল। এদিনে আসমানের অধিবাসীরা খুশী হয় এবং বহু মানুষ ইসলামে প্রবেশ করে।
মুসলিমদের জন্য এটি ঈমান ও ধৈর্যের পরীক্ষা পাস করার একটি মহান মুহূর্ত। নবীজি ও সাহাবিদের ত্যাগ ও ধৈর্য ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।