নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৩:৫৯ PM | পঠিত: ১৩ বার

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদে নিয়োগ দিয়েছেন।
আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রুহুল কুদ্দুস কাজলের। তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর এই নিয়োগ দেশের আইন ও বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে কার্যক্রম পরিচালনায় নতুন গতি 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।