প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৩ March ২০২৬, ০৮:১৪ PM | পঠিত: ৩২ বার

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকায় বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া সদর থেকে কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষণার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা এড়াতে উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, দেশের আরও ১৪টি স্থানে পাইলট ভিত্তিতে এই কর্মসূচি চালু হবে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ এলাকায় কার্ড উদ্বোধন করবেন। উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা কার্ড পেলেও কোনো আর্থিক সুবিধা পাবেন না; সুবিধা পাবেন হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলো।
উপকারভোগীর সংখ্যা সম্পর্কে মন্ত্রী বলেন, তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি মিলিয়ে প্রায় ৪৪ হাজার হাউজহোল্ডার রয়েছে। এছাড়া পতেঙ্গা এলাকায় ১৫ হাজারের বেশি, খালিশপুর এলাকায় ৬০ হাজারের বেশি, চরফ্যাশন এলাকায় প্রায় সাড়ে ৭০০ এবং লামা এলাকায় প্রায় সাড়ে ৫০০ হাউজহোল্ডার তালিকাভুক্ত রয়েছে।
ফ্যামিলি কার্ডের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা আর্থিকভাবে ক্ষমতায়িত হবেন এবং সন্তানের শিক্ষা ও পুষ্টি ব্যয়ে সহায়তা পাবেন। মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধাভোগীর সংখ্যাও সমন্বয় করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।