শিগগিরই চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার মনোজ কুমার

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ০৭:২৮ PM | পঠিত: ১৪ বার

পাবনা প্রতিনিধি :
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, শিগগিরই ভারতীয় ট্যুরিস্ট ভিসার ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সহকারী হাইকমিশনার আরও বলেন, ভিসার জন্য সরকার নির্ধারিত টাকা ছাড়া কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না। আবেদনকারীরা নিজেই ফরম পূরণ করে প্রয়োজনীয় টাকা জমা দেবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন এবং আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তরা।
পরবর্তীতে মনোজ কুমার আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন এবং পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন, যেখানে মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।