শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের শনাক্তের চেষ্টা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ১২:০৪ PM | পঠিত: ৩৮ বার

 শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে শুক্রবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা আগুন দেয়। কংক্রিট ও লোহার কাঠামোর এই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলনে নিহত ১৪ জন শহীদের নাম খোদাই করা ছিল। আগুন লাগানোর সময়ের ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক দ্রুত আগুন দিয়ে পালিয়ে যায়।
ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পরপরই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।