স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক ডিজি দিলারা হাফিজ আর নেই
নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ আগামী রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দিলারা হাফিজ এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
