সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় নেপাল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৯ March ২০২৬, ০২:০৬ PM | পঠিত: ১৪ বার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আজ রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এছাড়া ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। উভয় দেশ পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।