আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে আইনগত ব্যবস্থা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইন অনুযায়ী দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ইস্যুতে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এ অবস্থায় তাদের কার্যালয় খোলার সুযোগ নেই। আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।
এ ছাড়া সংসদ অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসন নিয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি।
