Login

গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প

DIPU বাংলাদেশ
প্রকাশ: ১৬ January ২০২৬, ০১:৩৬ PM

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘বোর্ড অব পিস গঠন করা হয়েছে। আর এ ঘোষণা দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বোর্ডের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, এটি যেকোনো সময় বা যেকোনো স্থানে গঠিত বোর্ডগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ।’

এর আগে গত বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। পৃথক এক পোস্টে ট্রাম্প তাঁর পরিকল্পনার পরবর্তী ধাপ ‘আনুষ্ঠানিকভাবে’ শুরু হওয়ার কথা জানান।

এই বিভাগের আরও খবর