বইমেলায় শিশুদের বইয়ের মান নিয়ে উদ্বেগ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৬ March ২০২৬, ০৪:৪১ PM | পঠিত: ১৭ বার

আরিফ রায়হান:
রাজধানীর অমর একুশে বইমেলা ঘিরে পাঠকদের ভিড় বাড়লেও শিশুদের বইয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সাহিত্যপ্রেমীরা। এবার মেলায় শিশুদের জন্য আলাদা চত্বর না রেখে একটি অংশে শিশুদের প্রকাশনার স্টল রাখা হয়েছে। সেখানে নানা ধরনের শিশুতোষ বই থাকলেও বেশির ভাগ বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
মেলা ঘুরে দেখা গেছে, অনেক প্রকাশক পুরোনো বই নতুন প্রচ্ছদে আবার প্রকাশ করেছেন। কোথাও নিম্নমানের ছাপা, কোথাও আবার ইন্টারনেট থেকে নেওয়া ছবি ব্যবহার করা হয়েছে। কিছু বইয়ে এমন ছবিও রয়েছে যা শিশুদের উপযোগী নয়। আবার কোথাও বানান ভুল, গল্পের সঙ্গে মিল না থাকা অলংকরণ কিংবা যথাযথ সম্পাদনার অভাবও চোখে পড়েছে।
একটি বইয়ের প্রচ্ছদে বিদেশি কার্টুনের ছবি ব্যবহার করা হয়েছে এবং পুরো বইজুড়ে ইন্টারনেট থেকে নেওয়া ছবি বসানো হয়েছে। আরেকটি ভূতের গল্পের বইয়ে দেখা গেছে, গল্পের শব্দ ভুলভাবে লেখা হয়েছে এবং ছবির সঙ্গে গল্পের ঘটনাপ্রবাহের মিল নেই। এতে বোঝা যায় অনেক ক্ষেত্রে লেখক, শিল্পী ও প্রকাশকের পর্যাপ্ত মনোযোগের অভাব রয়েছে।
এদিকে কিছু স্টলে শিশুদের বইয়ের প্রচ্ছদ তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে। অনেকের মতে, শিশুদের সৃজনশীল কল্পনাশক্তি বিকাশে মৌলিক শিল্পকর্মের গুরুত্ব বেশি।
তবে সব বইয়ের মান খারাপ নয়। সরকারি প্রতিষ্ঠান বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিসহ কয়েকটি প্রকাশনা সংস্থা শিশু-কিশোরদের জন্য মানসম্মত বই প্রকাশ করেছে। নতুন কিছু প্রকাশনাও ভালো বই নিয়ে এসেছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের বই শুধু বিনোদনের জন্য নয়; তাদের কল্পনা, জ্ঞান ও নৈতিক বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ। তাই শিশুতোষ বই প্রকাশে আরও যত্ন, সৃজনশীলতা ও মান নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।