চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ শুরু

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৫ March ২০২৬, ০৯:১৫ PM | পঠিত: ১৪ বার

নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে যে সীমা নির্ধারণ করা হয়েছিল, তা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে দেশের সব জ্বালানি বিতরণ কেন্দ্রে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে।
রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের জ্বালানির চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে পূর্বের সব সীমাবদ্ধতা বাতিল করে স্বাভাবিকভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হবে। ইতোমধ্যে কয়েকটি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দর এ পৌঁছেছে, ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জনগণের কষ্টের বিষয়টি বিবেচনায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়েও আলোচনা চলছে। রুশ অপরিশোধিত তেল সরাসরি দেশে পরিশোধন করা সম্ভব কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।