ঈদুল ফিতরের ছুটি বেড়ে ৭ দিন

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ০৫ March ২০২৬, ০২:১৩ PM | পঠিত: ২১ বার

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে মোট সাত দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত করার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।
এদিকে ঈদের আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি রয়েছে। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার ঈদের আগে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। এরপর ঈদের দিনসহ পরবর্তী দুই দিন মিলিয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে সাত দিন।
সরকারের এই সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত কর্মজীবী মানুষদের বাড়ি ফেরার যাত্রা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঈদ উদ্‌যাপনে পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগও তৈরি হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।