ইঞ্জিনে আগুনের পর ৩ ঘণ্টা বন্ধ: অবশেষে স্বাভাবিক সিলেট রেল যোগাযোগ
মৌলভীবাজার প্রতিনিধি :
তিন ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সিলেট-এর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিনের সাহায্যে আটকে পড়া ট্রেন সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, সকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস-এর একটি ইঞ্জিন পাঠানো হয়। পরে সেই ইঞ্জিন দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে শমশেরনগর স্টেশনে আনা হলে রেল চলাচল পুনরায় চালু হয়।
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ জানান, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দ্রুত ট্রেন উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে যাত্রীরা জানান, দীর্ঘ তিন ঘণ্টা আটকে থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া
