ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত, ব্যয় নিয়ে বাড়ছে প্রশ্ন-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৩ March ২০২৬, ০৭:০৫ PM | পঠিত: ১২ বার

ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের প্রকাশ্য সামরিক সংঘাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ভেতরে পরিচালিত সামরিক অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইতিমধ্যে ইরানের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় আঘাত হানা হয়েছে।
এদিকে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পশ্চিমমুখী যাত্রা শুরু করেছে বলে জানানো হয়েছে, যা এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামরিক বিশ্লেষকদের মতে, এমন বিস্তৃত অভিযান পরিচালনায় প্রতিদিন বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সূত্রে দাবি করা হয়েছে, হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর অবস্থান নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।