খামেনি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ: কুদস ফোর্স প্রধানই মোসাদের এজেন্ট?

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৮ March ২০২৬, ১০:১৯ AM | পঠিত: ১৯ বার

ডেস্ক রিপোর্ট :
 

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps–এর অভিজাত ইউনিট Quds Force–এর প্রধান জেনারেল Esmail Qaani–কে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা Mossad–এর হয়ে গুপ্তচরবৃত্তি এবং ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei–এর অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এমন দাবি করেছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী Tehran–এ খামেনির বাসভবনে ভয়াবহ বিমান হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ওই ঘটনার পর থেকেই কুদস ফোর্স প্রধান ইসমাইল কানিকে নিয়ে নানা গুঞ্জন ও রহস্য তৈরি হয়।
প্রাথমিক তদন্ত ও আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েক মিনিট আগে কানি ওই সুরক্ষিত কম্পাউন্ড এলাকা ত্যাগ করেন। ঘটনাটিকে নিছক কাকতালীয় হিসেবে মানতে নারাজ আইআরজিসির তদন্তকারী কর্মকর্তারা। তাদের সন্দেহ, হামলার আগে খামেনির অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।
অভিযোগ রয়েছে, কানি নিজেই মোসাদের কাছে খামেনির অবস্থানের তথ্য সরবরাহ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বাহিনী নিখুঁত হামলা চালায় বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে কুদস ফোর্সের সাবেক প্রধান Qasem Soleimani যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইসমাইল কানি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি ইরানের আঞ্চলিক সামরিক কৌশল ও বিভিন্ন অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে সাম্প্রতিক এই অভিযোগ সম্পর্কে ইরান সরকার বা আইআরজিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। গত কয়েকদিন ধরে জনসমক্ষে কানির অনুপস্থিতি এবং তাকে ঘিরে বিভিন্ন গুজব পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে বলে বিশ্লেষকদের মত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।