ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ February ২০২৬, ০৩:৪৯ PM | পঠিত: ২৬ বার

ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে দাদি ও নাতনিকে হত্যা করার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
নিহতরা হলেন দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। পরিবার সূত্রে জানা গেছে, তারা দুজনই বাড়িতে থাকতেন। কিশোরীর বাবা ঢাকায় অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেলেও পরে তা থেমে যায়। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে নিখোঁজ নাতনিকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের সরিষাক্ষেতে জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে অপহরণের চেষ্টা ঠেকাতে গেলে দাদিকে হত্যা করা হতে পারে। কিশোরীর মরদেহ সরিষাক্ষেতে পাওয়া গেছে এবং ঘটনার পেছনে ধর্ষণের অভিযোগ রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেল পুলিশর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।