যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৭ March ২০২৬, ০৬:০৭ PM | পঠিত: ১৪ বার

যশোর প্রতিনিধি :
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ সময় বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগে চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকপক্ষের চাপে বাসটি যাত্রা শুরু করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।