ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দোকানি নিহত

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ১০:০৩ AM | পঠিত: ১২ বার


ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ফখর উদ্দিন (৫৫) নামে এক দোকানি নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখর উদ্দিন তাঁর বাড়ির পাশে একটি মুদিদোকান পরিচালনা করতেন। দোকানের পাশের খোলা জায়গায় স্থানীয় কিশোররা নিয়মিত ক্রিকেট খেলত। এ সময় বারবার বল দোকানে চলে আসায় তিনি তাদের অন্যত্র গিয়ে খেলতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।