কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৯:৫৪ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক জুলাই যোদ্ধা (ছাত্র সমন্বয়ক) নিহত হয়েছেন।  এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত খোরশেদ আলম (২৬) কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা।  তিনি শাহ্ আলমের ছেলে।  কক্সবাজার শহর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরি দিয়ে  উপর্যুপরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।