নির্বাচিত হয়েই ন্যায় ও ইনসাফের ডাক, হাজী শরীয়তউল্লাহর বংশধর হানজালার দৃঢ় অঙ্গীকার

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ February ২০২৬, ০৩:৫৯ PM | পঠিত: ১৮ বার

শিবচর প্রতিনিধি:
ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তউল্লাহ–এর উত্তরসূরী পীরজাদা হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিবচরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
এলাকাবাসীর মতে, তিনি এখন কেবল একজন জনপ্রতিনিধি নন; বরং ন্যায় ও ইনসাফের জীবন্ত প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে মহান পূর্বপুরুষ হাজী শরীয়তউল্লাহর আদর্শ ও সংগ্রামী চেতনা।
শত শত বছর আগে হাজী শরীয়তউল্লাহ যেভাবে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়াই করেছিলেন, ঠিক সেভাবেই শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছেন তার এই বংশধর। নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা হানজালা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি সরাসরি মাঠে নেমে সামাজিক ব্যাধি নির্মূলে কাজ করছেন। তার কঠোর অবস্থানের কারণে শিবচরের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে দুর্নীতির আখড়াগুলোর বিরুদ্ধে তার শুরু করা অভিযান সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
শিবচরের প্রবীণ নাগরিকরা বলছেন, “রক্ত কথা বলে। হানজালার ধমনীতে বইছে হাজী শরীয়তউল্লাহর রক্ত। তাই অন্যায়ের সঙ্গে আপোষ করা তার স্বভাবে নেই। তিনি যেভাবে চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে আমরা হারানো ইনসাফভিত্তিক সমাজ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছি।”
সংসদ সদস্য পীরজাদা হানজালা বলেন, “ক্ষমতার মোহে নয়, সেবার ব্রত নিয়েই আমি রাজনীতিতে এসেছি। আমার পূর্বপুরুষরা এই জনপদের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সেই আদর্শের মশাল বহন করছি। যতক্ষণ শরীরে রক্ত আছে, শিবচরের মাটিতে কোনো জুলুম ও দুর্নীতি সহ্য করা হবে না।”
স্থানীয়দের প্রত্যাশা, হাজী শরীয়তউল্লাহ যেমন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন, তেমনি পীরজাদা হানজালার নেতৃত্বে শিবচর একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে উঠবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।