প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ০৯:৪৫ PM | পঠিত: ১৪ বার

ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দেশের রপ্তানি খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং বেপজার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বেপজার চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীর কাছে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান।
এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে বেপজার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।