রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০২ March ২০২৬, ০৩:৪১ PM | পঠিত: ৬৫ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম-এর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সড়ক পরিবহনের বর্তমান অবস্থা, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আলাদা নারী বাস সার্ভিস চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন আরও জানান, বৈঠকে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, ভাড়া নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ আসন্ন ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।