স্পেন ঘাঁটি ব্যবহার করতে দেবে না, সরিয়ে নেওয়া হলো মার্কিন যুদ্ধবিমান-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০২ March ২০২৬, ০৯:৩৫ PM | পঠিত: ২২ বার


ডেস্ক রিপোর্ট :

ইরানে হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্পেন। এ সিদ্ধান্তের পর দেশটির দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলা শুরুর পর এখন পর্যন্ত ১৫টি মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটি–তে অবতরণ করেছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ইরানে হামলার নিন্দা জানিয়েছে স্পেন। তাই স্পেনের সার্বভৌমত্ব বজায় রেখে পরিচালিত যৌথ সামরিক ঘাঁটি কোনোভাবেই এ অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বা জাতিসংঘ সনদের বাইরে কোনো সামরিক পদক্ষেপে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এর আগে যুক্তরাজ্যও ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অনাগ্রহ দেখায়। তবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরে ‘সামগ্রিক আত্মরক্ষার্থে’ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেন।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে স্পেনের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।