পাটুরিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তেলবাহী ট্রাক, জীবিত উদ্ধার চালক

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১২ March ২০২৬, ০১:২২ PM | পঠিত: ১৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার দাশুরিয়া এলাকা থেকে তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। রাতে শাহ মখদুম ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে ঘাটের র‍্যাম্প থেকে সেটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘাট এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দলের সহায়তায় ট্রাকের চালক মো. শরিফুল ইসলামকে জীবিত উদ্ধার করা হয়।
পরে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি **সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নবগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চালককে জীবিত উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।